বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ঢাকা

সারাদেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ জুন ২০২৬, ০১:০২ পিএম

শেয়ার করুন:

সারাদেশে ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি পশু কোরবানি হয়েছে
পশুর হাট।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে মোট ৯৩ লাখ ৬৭ হাজার ৪১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে প্রাণিসম্পদ অধিদফতরের আওতাধীন আটটি বিভাগ থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এ তথ্য তুলে ধরেন।


বিজ্ঞাপন


প্রাথমিক হিসাব অনুযায়ী, কোরবানি হওয়া পশুর মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৪৮ লাখ ৬৪ হাজার ১৫৮টি। এছাড়া ছাগল ও ভেড়ার সংখ্যা ৪৫ লাখ ২ হাজার ২৩৩টি। অন্যান্য শ্রেণির পশু কোরবানি হয়েছে ১ হাজার ২৭টি।

প্রতিমন্ত্রী জানান, কোরবানির পশুর চাহিদা পূরণে দেশের খামারিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রাণিসম্পদ খাতের সার্বিক ব্যবস্থাপনা ও প্রস্তুতির ফলে এবারো দেশীয়ভাবে উৎপাদিত পশুর মাধ্যমে কোরবানির চাহিদা পূরণ সম্ভব হয়েছে।

প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, কোরবানিকৃত পশুর এ সংখ্যা প্রাথমিক হিসাবের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে চূড়ান্ত প্রতিবেদনে এ সংখ্যা কিছুটা পরিবর্তিত হতে পারে।

এএইচ/এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর