ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে দেশের কুইজপ্রেমী ও ফুটবল অনুরাগীদের জন্য বিশেষ অনলাইন কুইজ টুর্নামেন্টের আয়োজন করেছে কুইজ বক্স বিডি। ‘ওয়ার্ল্ড কাপ ফিভার ২০২৬’ শিরোনামের এ প্রতিযোগিতা আগামী ১ জুন থেকে শুরু হয়ে চলবে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত।
দুই মাসব্যাপী এ আয়োজনে প্রতিদিন নতুন নতুন কুইজ, আকর্ষণীয় পুরস্কার এবং মেগা প্রাইজ জয়ের সুযোগ থাকছে। টুর্নামেন্টটি মোট ৮টি স্টেজে অনুষ্ঠিত হবে। প্রতিটি স্টেজে থাকবে ১০ হাজার টাকার প্রাইজ পুল, যেখানে সেরা ১৫০ জন অংশগ্রহণকারী পুরস্কৃত হবেন। এ ছাড়া পুরো টুর্নামেন্টের সেরা পারফর্মারের জন্য মেগা পুরস্কার হিসেবে রাখা হয়েছে একটি ব্র্যান্ড নিউ Realme C85 Pro স্মার্টফোন।
বিজ্ঞাপন
টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য ইতোমধ্যে প্রি-রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রি-রেজিস্ট্রেশন সম্পন্ন করলে অংশগ্রহণকারীরা পাবেন ৫০০ বোনাস পয়েন্ট এবং ১০টি ফ্রি রিট্রাই সুবিধা। পাশাপাশি প্রতিদিন লগইন করলেই মিলবে অতিরিক্ত ১০০ পয়েন্ট বোনাস।
আয়োজকদের মতে, এটি শুধু জ্ঞানের লড়াই নয়, বরং গতি ও কৌশলেরও পরীক্ষা। প্রতিটি সঠিক উত্তরের জন্য পয়েন্ট যোগ হবে, তবে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। একই স্কোর হলে যে অংশগ্রহণকারী কম সময়ে কুইজ সম্পন্ন করবেন, তিনি লিডারবোর্ডে এগিয়ে থাকবেন।
প্রতিযোগীদের পারফরম্যান্স উন্নত করার সুযোগ দিতে রাখা হয়েছে ‘রিট্রাই মেকানিজম’। এর মাধ্যমে যেকোনো কুইজ পুনরায় খেলে স্কোর ও সাবমিশন সময় উন্নত করা যাবে।
এ ছাড়া ‘অ্যামেচার লিগ’ নামে একটি ফ্রি কুইজ টুর্নামেন্টও থাকবে। সেখানে প্রতিদিন বিভিন্ন ক্যাটাগরির কুইজ খেলে পুরস্কার জয়ের সুযোগ পাবেন অংশগ্রহণকারীরা।
বিজ্ঞাপন
টুর্নামেন্টের বিস্তারিত তথ্য ও অংশগ্রহণের নিয়মাবলী কুইজ বক্স বিডির ওয়েবসাইটে পাওয়া যাবে। পাশাপাশি তাদের ফেসবুক পেজেও নিয়মিত আপডেট প্রকাশ করা হবে।
ওয়েবসাইট লিংক এবং ফেসবুক পেজ লিংক এ ক্লিক করুন।
এমআর/এফএ




