রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

রবি এলিট গ্রাহকদের জন্য নতুন ১৬ ব্র্যান্ড, ৫২ শতাংশ পর্যন্ত ছাড়!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মে ২০২৬, ১০:৫৪ পিএম

শেয়ার করুন:

রবি এলিট গ্রাহকদের জন্য নতুন ১৬ ব্র্যান্ড, ৫২ শতাংশ পর্যন্ত ছাড়!

রবি আজিয়াটা পিএলসির প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম ‘রবি এলিট’-এ যুক্ত হয়েছে আরও ১৬টি নতুন ব্র্যান্ড। এর ফলে এলিট গ্রাহকেরা এখন বিভিন্ন পণ্য ও সেবায় সর্বোচ্চ ৫২ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। শনিবার (২৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবি এলিট প্রোগ্রামের নতুন অংশীদার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে বাসনওয়ালা, কার্টআপ, কফি ওয়ার্ল্ড, ক্রাউন প্লাজা ঢাকা গুলশান (এয়ারপোর্ট ব্রাঞ্চ), হোটেল গ্র্যান্ড পার্ক, এমএইচও গ্লোবাল গ্রুপ (এএইচজেড ও এমআইই), মিনিস্টার হাই-টেক পার্ক ইলেকট্রনিকস লিমিটেড, ওশান ভিউ হোটেল অ্যান্ড কনভেনশন, অথবা ডটকম, পাঠাও, পারসোনা, পোরসেলেনিয়া, সিকদার রিসোর্ট অ্যান্ড ভিলাস, তুরাগ অ্যাক্টিভ এবং ওয়াচেস ওয়ার্ল্ড।


বিজ্ঞাপন


নতুন এসব ব্র্যান্ড যুক্ত হওয়ায় রবি এলিট গ্রাহকেরা ভ্রমণ ও আতিথেয়তা, লাইফস্টাইল, ইলেকট্রনিকস, ফ্যাশন, মোবিলিটি এবং দৈনন্দিন সেবাসহ বিভিন্ন ক্যাটাগরিতে আকর্ষণীয় মূল্যছাড় ও বাড়তি সুবিধা পাবেন।

রবি এলিট হলো রবি আজিয়াটা পিএলসির একটি প্রিমিয়াম লয়্যালটি প্রোগ্রাম। এ প্রোগ্রামের আওতায় গ্রাহকদের জন্য বছরজুড়ে বিভিন্ন এক্সক্লুসিভ লাইফস্টাইল সুবিধা ও বিশেষ অফার প্রদান করা হয়।
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর