বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

চার ব্যাংক থেকে আরও ৭০ মিলিয়ন ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ১০:০৯ পিএম

শেয়ার করুন:

Doler
- প্রতীকী ছবি

বাজারে ডলারের সরবরাহ ও বিনিময় হার স্থিতিশীল রাখতে ফের বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সর্বশেষ বুধবার (২০ মে) ছয়টি ব্যাংক থেকে ৭০ মিলিয়ন (৭ কোটি) ডলার কেনা হয়েছে। মাল্টিপল প্রাইস অকশন (এমপিএ) পদ্ধতিতে হওয়া এ লেনদেনে প্রতি ডলারের দাম নির্ধারণ করা হয় ১২২ টাকা ৭৫ পয়সা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫–২৬ অর্থবছরের শুরু থেকে এখন পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে মোট ৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার কেনা হয়েছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, বাজারে ডলারের দর অস্বাভাবিকভাবে কমে গেলে রফতানিকারক ও প্রবাসী আয় প্রেরকরা ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ কারণে নির্দিষ্ট সীমার নিচে ডলারের দর নেমে যাওয়া ঠেকাতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৯ মে) ছয়টি ব্যাংক থেকে ৮ কোটি ৫০ লাখ ডলার এবং সোমবার (১৮ মে) একই সংখ্যক ব্যাংক থেকে ১০ কোটি মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে বাজার পরিস্থিতি বিবেচনায় ডলার কেনার মাধ্যমে রিজার্ভ ব্যবস্থাপনায় ভারসাম্য আনার চেষ্টা চলছে। আগে রিজার্ভ থেকে ডলার বিক্রি করা হলেও এখন বাজার থেকে ডলার কিনে রিজার্ভ শক্তিশালী করার কৌশল নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, এ ধরনের ক্রয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে আরও স্থিতিশীল করতে সহায়তা করবে।


বিজ্ঞাপন


টিএই/ক.ম  

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর