রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

বাংলাদেশ ব্যাংকের দুই তহবিলে যুক্ত হলো আইপিডিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে ২০২৬, ০৯:৩৩ এএম

শেয়ার করুন:

বাংলাদেশ ব্যাংকের দুই তহবিলে যুক্ত হলো আইপিডিসি

দেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এমএসএমই) খাতে অর্থায়ন সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের দুটি পুনঃঅর্থায়ন তহবিলের সঙ্গে অংশগ্রহণ চুক্তি (পার্টিসিপেশন এগ্রিমেন্ট) স্বাক্ষর করেছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি।

বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর।


বিজ্ঞাপন


চুক্তির আওতায় বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৩০০০ কোটি টাকার ‘ক্লাস্টার অর্থায়ন স্কিম’ এবং ১৫০০ কোটি টাকার ‘ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই)’ পুনঃঅর্থায়ন তহবিল থেকে সুবিধা গ্রহণ করতে পারবে আইপিডিসি ফাইন্যান্স।

বাংলাদেশ ব্যাংক ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি এসএমইএসপিডি সার্কুলার-০২ ও ০৩ এর মাধ্যমে এ তহবিলগুলো চালু করে। এর উদ্দেশ্য হলো ক্লাস্টারভিত্তিক শিল্প উন্নয়ন, এমএসএমই খাতে সহজ শর্তে অর্থায়ন নিশ্চিত করা এবং টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টি ত্বরান্বিত করা।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হোসনে আরা শিখা, এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট-এর পরিচালক নওশাদ মোস্তফা এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর নুরুন নাহার উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘এ অংশগ্রহণ চুক্তির মাধ্যমে দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য সহজ ও টেকসই অর্থায়নের সুযোগ আরও বাড়বে। বিশেষ করে ক্লাস্টারভিত্তিক ব্যবসা, উৎপাদনমুখী খাত এবং নারী উদ্যোক্তাদের অর্থায়নে আইপিডিসি আরও সক্রিয় ভূমিকা রাখতে পারবে বলে আমি আশা করি।’ 


বিজ্ঞাপন


এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর