রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

ঈদের আগের শনিবার খোলা থাকবে শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে ২০২৬, ১২:১৫ এএম

শেয়ার করুন:

ঈদের আগের শনিবার খোলা থাকবে শেয়ারবাজার
ঈদের আগের শনিবার খোলা থাকবে শেয়ারবাজার

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটির কবলে পড়ছে দেশের শেয়ারবাজার। তবে এই দীর্ঘ ছুটির আগে আগামী ২৩ মে (শনিবার) সাধারণ কার্যদিবসের মতো শেয়ারবাজারে লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। সোমবার (১৮ মে) ডিএসইর পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

ডিএসই জানায়, সরকারি সিদ্ধান্তের সঙ্গে সংগতি রেখে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) ডিএসইর অফিস ও ট্রেডিং কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে। এরপর ২৫ মে (সোমবার) থেকে ৩১ মে (রোববার) পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিন শেয়ারবাজারের সব ধরনের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে।


বিজ্ঞাপন


ছুটি শেষে আগামী ১ জুন (সোমবার) থেকে পূর্বের নিয়মিত সময়সূচি অনুযায়ী পুনরায় শেয়ারবাজারে লেনদেন শুরু হবে। মূলত ঈদের দীর্ঘ ছুটির কারণে বিনিয়োগকারীদের সুবিধার্থেই ছুটির আগের শনিবার বাজার খোলা রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর