শুক্রবার, ১৫ মে, ২০২৬, ঢাকা

অব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময় শেষ ১৭ মে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ মে ২০২৬, ১১:১৭ পিএম

শেয়ার করুন:

অব্যক্তি করদাতাদের রিটার্ন দাখিলের সময় শেষ ১৭ মে

স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার (এইচইউএফ) ছাড়া অন্যান্য সব করদাতার আয়কর রিটার্ন দাখিলের বর্ধিত সময়সীমা আগামী ১৭ মে শেষ হচ্ছে বলে জানিয়েছে । সংস্থাটি বলেছে, নির্ধারিত ও বর্ধিত এই সময়সীমা অতিক্রম হওয়ার পর আর কোনো সময় বৃদ্ধি করা হবে না।

বৃহস্পতিবার (১৪ মে) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ, রাজস্ব বৃদ্ধি এবং সম্মানিত করদাতাদের সুবিধার্থে ২০২৫-২০২৬ করবর্ষের জন্য স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতার আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ইতোমধ্যে ১৫ মে ২০২৬ পর্যন্ত বর্ধিত করা হয়েছিল।


বিজ্ঞাপন


তবে আগামী ১৫ মে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় আয়কর আইন, ২০২৩-এর বিধান অনুযায়ী ওই ছুটির অব্যবহিত পরবর্তী কর্মদিবস ১৭ মে ২০২৬ রিটার্ন দাখিলের শেষ দিন হিসেবে গণ্য হবে।

এনবিআর আরও জানায়, স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার ব্যতীত অন্যান্য সকল করদাতা নির্ধারিত এই সময়ের মধ্যে রিটার্ন দাখিলে অসমর্থ হলে তারা আয়কর আইন, ২০২৩-এর ধারা ১৭৪ অনুযায়ী নির্ধারিত কর পরিশোধ সাপেক্ষে স্বনির্ধারণী পদ্ধতিতে আগামী ৩০ জুন ২০২৬ পর্যন্ত সংশ্লিষ্ট কর সার্কেলে রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে দেশের অর্থনৈতিক অগ্রগতি সচল রাখা এবং আইনি বাধ্যবাধকতা পরিপালনে সকল সম্মানিত করদাতার আন্তরিক সহযোগিতা কামনা করেছে ।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর