শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

কোরবানির আগেই সাভার চামড়া শিল্পনগরীর সংকট সমাধানের দাবি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৫:৪৭ পিএম

শেয়ার করুন:

কোরবানির আগেই সাভার চামড়া শিল্পনগরীর সংকট সমাধানের দাবি

কোরবানির মৌসুম ঘিরে প্রতি বছর চামড়ার ন্যায্যমূল্য না পাওয়ার জন্য সাভারের চামড়া শিল্পনগরীর অব্যবস্থাপনা ও সিইটিপির সমস্যাকে দায়ী করে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, কোরবানির চামড়া গরিব ও এতিমদের হক। তাই এবার যেন কোনোভাবেই চামড়া নষ্ট না হয় এবং এতিমদের অধিকার ক্ষুণ্ন না হয়, সে ব্যবস্থা সরকারকে নিশ্চিত করতে হবে।

শনিবার (৯ মে) এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।


বিজ্ঞাপন


ইউনুস আহমদ বলেন, প্রতিবছর কোরবানির সময় চামড়ার দাম নিয়ে চরম সংকট তৈরি হয়। দেশের মাদ্রাসাগুলো কোরবানির চামড়ার অর্থ দিয়ে এতিমদের পড়াশোনা ও ভরণপোষণের বড় একটি অংশ পরিচালনা করে। কিন্তু সাভারের চামড়া শিল্পনগরীর নানা সমস্যা, বিশেষ করে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি চামড়ার ভালো দাম পাওয়া যায় না। ফলে কোরবানির সময় পানির দরে চামড়া বিক্রি করতে হয়।

তিনি বলেন, এতে একদিকে দেশের গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট হচ্ছে, অন্যদিকে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগও কমে যাচ্ছে। একই সঙ্গে এতিমদের শিক্ষা ও ভরণপোষণেও টানাপোড়েন তৈরি হচ্ছে।

ইসলামী আন্দোলনের মহাসচিব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোরবানির আগেই সাভারের চামড়া শিল্পনগরীর সিইটিপিসহ সব সমস্যা দ্রুত সমাধান করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়ন করা জরুরি।
তিনি আরও বলেন, চামড়া বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ রপ্তানি খাত। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে পরিবেশগত বিভিন্ন শর্ত পূরণ করা প্রয়োজন। এসব বিষয় দীর্ঘদিন ধরে জানা থাকলেও বিগত সরকারের অবহেলা ও উদাসীনতার কারণে খাতটি ক্ষতির মুখে পড়েছে।

ইউনুস আহমদ অভিযোগ করে বলেন, কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় দেশের চামড়া শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে কি না, সেটিও প্রশ্নের বিষয়। বর্তমান সরকারের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চামড়া শিল্পকে ধ্বংস হতে দেওয়া যাবে না এবং এতিমদের হকও নষ্ট হতে দেওয়া যাবে না।


বিজ্ঞাপন


এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর