শনিবার, ৯ মে, ২০২৬, ঢাকা

রফতানি সক্ষমতা বাড়াতে আধুনিক ও সমন্বিত লজিস্টিকস ব্যবস্থার তাগিদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৫:১১ পিএম

শেয়ার করুন:

রফতানি সক্ষমতা বাড়াতে আধুনিক ও সমন্বিত লজিস্টিকস ব্যবস্থার তাগিদ
গোলটেবিল বৈঠকে বক্তারা। ছবি: সংগৃহীত

দেশের রফতানি খাতকে আরও প্রতিযোগিতামূলক করতে দক্ষ, আধুনিক ও সমন্বিত লজিস্টিকস ইকোসিস্টেম গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী ও নীতিনির্ধারকেরা। তাঁদের মতে, বন্দর ব্যবস্থাপনার ধীরগতি, অবকাঠামোগত সীমাবদ্ধতা, কাস্টমস জটিলতা ও সমন্বয়হীনতার কারণে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশ পিছিয়ে পড়ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে পেপারলেস অটোমেশন, রেলভিত্তিক সংযোগ, কোল্ড চেইন লজিস্টিকস এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে।

শনিবার (৯  মে) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘বাণিজ্যনির্ভর বাংলাদেশের জন্য সমন্বিত বন্দর ও লজিস্টিকস খাতের উন্নয়ন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন।


বিজ্ঞাপন


অনুষ্ঠানে ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি রাজিব এইচ চৌধুরী বলেন, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও প্রাতিষ্ঠানিক সমন্বয়হীনতার কারণে দেশের রফতানি সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দরগুলোতে পণ্য খালাসে দীর্ঘসূত্রতা, সড়ক ও রেলপথে ধীরগতির পরিবহনব্যবস্থা এবং আধুনিক কোল্ড চেইন সুবিধার অভাবে সামগ্রিক সরবরাহব্যবস্থা ব্যয়বহুল ও অকার্যকর হয়ে পড়ছে।

তিনি আরও বলেন, স্থানীয় ও বিদেশি বিনিয়োগ সম্প্রসারণের মাধ্যমে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে হলে বন্দর ব্যবস্থায় পেপারলেস অটোমেশন, পিপিপিভিত্তিক অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক লজিস্টিকস ব্যবস্থায় বিনিয়োগ বাড়াতে হবে।

গোলটেবিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) মহাপরিচালক মো. সলিম উল্লাহ। তিনি বলেন, সমন্বিত বন্দর ও লজিস্টিকস ব্যবস্থাপনায় বাংলাদেশ এখনো অনেক পিছিয়ে রয়েছে। ফলে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ছে। এ খাতের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এম. মাসরুর রিয়াজ।


বিজ্ঞাপন


মুক্ত আলোচনায় ডিসিসিআই পরিচালক ইঞ্জি. এম এ ওয়াহাব, সাবেক পরিচালক এ কে ডি খায়ের মোহাম্মদ খান, ইএসজি প্রজেক্ট লজিস্টিকস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবরারুল আলম এবং এএনবি লজিস্টিকসের প্রতিনিধি মোক্তার উদ্দিন মতি বক্তব্য দেন।

অনুষ্ঠানে ডিসিসিআইয়ের সহসভাপতি মো. সালিম সোলায়মান, পরিচালনা পর্ষদের সদস্যসহ সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর