দেশের বাজারে আবারো উচ্চ অবস্থান দখল করেছে সোনার দাম। বর্তমানে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে প্রায় আড়াই লাখ টাকায়। একই সঙ্গে রুপার দামও তুলনামূলক উচ্চ পর্যায়ে রয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নির্ধারিত নতুন দর অনুযায়ী, ৭ মে সকাল ১০টা থেকে সোনা ও রুপার এ দাম কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই দামেই সারাদেশে সোনা ও রুপা বিক্রি হবে।
বিজ্ঞাপন
বাজুসের সর্বশেষ মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৭১০ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ২১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।
অন্যদিকে রুপার দামও নতুন করে নির্ধারণ করেছে বাজুস। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৭৭৪ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ৫ হাজার ৫৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ৭২৪ টাকায়।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৫৫৮ টাকা।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং আমদানি ব্যয়ের প্রভাব দেশের বাজারেও পড়ছে। ফলে সাম্প্রতিক সময়ে সোনার দাম রেকর্ড উচ্চতায় অবস্থান করছে।
এমআর/এফএ




