বুধবার, ৬ মে, ২০২৬, ঢাকা

বিধি লঙ্ঘন: সোনালী সিকিউরিটিজের ট্রেক সনদ বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬ মে ২০২৬, ১২:০২ পিএম

শেয়ার করুন:

বিধি লঙ্ঘন: সোনালী সিকিউরিটিজের ট্রেক সনদ বাতিল
সোনালী সিকিউরিটিজ লিমিটেডের লোগো।

বিধিমালা লঙ্ঘনের অভিযোগে ব্রোকারেজ হাউজ সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। প্রতিষ্ঠানটির ট্রেক নম্বর ছিল ২৬১।

ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত ট্রেক বিধিমালা, ২০২০-এর বিধি ৭(৩) অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিধিমালার ৩(২)(গ) ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটির ট্রেক সনদ বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


এ পরিস্থিতিতে সোনালী সিকিউরিটিজের সব বিনিয়োগকারী ও গ্রাহকদের নিজ নিজ অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ ও সিকিউরিটিজ যাচাই করে দ্রুত লেনদেন নিষ্পত্তির পরামর্শ দিয়েছে ডিএসই। পাশাপাশি, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কোনো দাবি, অভিযোগ বা বকেয়া থাকলে প্রয়োজনীয় কাগজপত্রসহ লিখিত আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আগামী ২১ মের মধ্যে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসারের (ভারপ্রাপ্ত) কাছে অনলাইনে অভিযোগ দাখিল করা যাবে।

এর আগে গত বছর বিএসইসি সোনালী সিকিউরিটিজের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করে। সিকিউরিটিজ আইন অনুযায়ী, ব্রোকারেজ হাউজগুলোর পরিশোধিত মূলধনের অন্তত ৭৫ শতাংশ সমপরিমাণ সম্পদ ধরে রাখার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু নির্ধারিত সীমার নিচে নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) নেমে যাওয়ায় প্রতিষ্ঠানটির কার্যক্রম তদন্তের আওতায় আনা হয়।

এমআর/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর