শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশ বিমানের চুক্তি, কেনা হবে ১৪টি উড়োজাহাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১১:০৮ পিএম

শেয়ার করুন:

বোয়িংয়ের সঙ্গে বাংলাদেশ বিমানের চুক্তি, কেনা হবে ১৪টি উড়োজাহাজ
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিঘি চুক্তিতে সই করেন। ছবি: সংগৃহীত

বিমানের বহর সম্প্রসারণের লক্ষ্যে ১৪টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করল বাংলাদেশ এয়ারলাইনস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও কাইজার সোহেল আহমেদ এবং বোয়িংয়ের পক্ষে কোম্পানির প্রেসিডেন্ট পল রিগি চুক্তিতে স্বাক্ষর করেন।


বিজ্ঞাপন


চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিমানের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন উপস্থিত ছিলেন।

এই চুক্তির আওতায় বিমান ১৪টি নতুন উড়োজাহাজ কিনবে। এর মধ্যে আটটি বোয়িং ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ।
বর্তমানে বিমান বহরে ১৯টি উড়োজাহাজ নিয়ে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিমান বহরে নতুন উড়োজাহাজ যুক্ত হলে নতুন নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার মান বৃদ্ধি পাবে। শক্তিশালী হবে পর্যটন খাত, গতিশীল হবে অর্থনীতি।

তারা বলেন, এ চুক্তির মধ্য দিয়ে নতুন অধ্যায়ের যাত্রা শুরু করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।


বিজ্ঞাপন


বিইউ/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর