বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ঢাকা

মে মাসেও জ্বালানি তেলে থাকবে বাড়তি দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পিএম

শেয়ার করুন:

মে মাসেও জ্বালানি তেলে থাকবে বাড়তি দাম
জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

মে মাসের জন্য দেশের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হলেও, এপ্রিল মাসে যে মূল্য বাড়ানো হয়েছিল, তা মে মাসেও বহাল রাখা হচ্ছে।

এ অনুযায়ী, প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকাই থাকছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছিল। সেই বাড়তি দামই আগামী মাসজুড়ে কার্যকর থাকবে।

জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকায় পরিবহন খাতসহ বাজারে এর প্রভাব কেমন হয়, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা আলোচনা চলছে।


বিজ্ঞাপন


এমআর/এআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর