রোববার, ২৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

প্রাইভেটকারেও তেল নিতে লাগবে ফুয়েল পাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫১ পিএম

শেয়ার করুন:

fuel
গাড়িতে তেল নিতে সংশিষ্ট সবাইকে ফুয়েল পাস অ্যাপে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানিয়েছে সরকার। ছবি: সংগৃহীত

মোটরসাইকেলের পর এবার ব্যক্তিগত গাড়িতেও (প্রাইভেটকার) জ্বালানি তেল নিতে লাগবে ফুয়েল পাস। কীভাবে এ ফুয়েল পাসের জন্য অনলাইনে আবেদন করা যাবে সেই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
 
রোববার (২৬ এপ্রিল) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি বিতরণের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের পরিধি বাড়ানো হয়েছে। আজ রোববার (২৬ এপ্রিল) থেকে ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ফুয়েল পাসের রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিক পর্যায়ে ‘ক’, ‘খ’ এবং ‘গ’ সিরিজের গাড়িগুলো ফুয়েল পাসে রেজিস্ট্রেশনের জন্য উন্মুক্ত করা হয়েছে। পর্যায়ক্রমে অন্য সিরিজের ব্যক্তিগত গাড়িও রেজিস্ট্রেশনের আওতায় নিয়ে আসা হবে। 

মন্ত্রণালয় জানায়, অতি দ্রুত ঢাকার সব ফিলিং স্টেশনে মোটরসাইকেলের পাশাপাশি ব্যক্তিগত গাড়িতেও ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি দেওয়া হবে। সংশিষ্ট সবাইকে ফুয়েল পাস অ্যাপে  সরাসরি রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানানো হয়েছে। ফুয়েল পাস ডাউনলোডের জন্য ওয়েব লিংক: https://www.fuelpass.gov.bd/  
 
একেএস/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর