সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ঢাকা

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পিএম

শেয়ার করুন:

তিতাস গ্যাসের ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুতে বিএসইসির সম্মতি

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সরকারের কাছ থেকে নেওয়া ঋণের বিপরীতে প্রায় ২৮৩ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাবে সম্মতি দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সোমবার (২০ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানায় কোম্পানিটি।


বিজ্ঞাপন


জানা গেছে, গত বছরের ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডাররা ১০ টাকা অভিহিত মূল্যে মোট ২৮ কোটি ২৭ লাখ ৪৭ হাজার ৪৬৯টি ইরিডিমেবল ও নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করেন। এসব শেয়ার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে ইস্যু করা হবে।

ইজিএমে অনুমোদনের পর প্রস্তাবটির চূড়ান্ত সম্মতির জন্য বিএসইসির কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ এপ্রিল কমিশন এ প্রস্তাবে সম্মতি দেয়। এর ফলে উল্লিখিত শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অনুকূলে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৮২ কোটি ৭৫ লাখ টাকা বৃদ্ধি পাবে।

বর্তমানে তিতাস গ্যাসের পরিশোধিত মূলধন রয়েছে ৯৮৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।


বিজ্ঞাপন


এমআর/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর