রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ঢাকা

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ এএম

শেয়ার করুন:

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, ‘পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রণী হয়ে কাজ করছে।’ 

শনিবার (১৮ এপ্রিল) তেজগাঁওস্থ মনিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেডিপিসি আকস্মিক পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব বলেন। এসময় তিনি জেডিপিসির সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করে নানা দিকনির্দেশনা দেন। 


বিজ্ঞাপন


শরীফুল আলম বলেন, ‘পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।‘ 

এ সময় জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর