শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহজ করতে আইপিডিসি-এসএমইর চুক্তি

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ০৫:২৪ এএম

শেয়ার করুন:

ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ সহজ করতে আইপিডিসি-এসএমইর চুক্তি

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতে সহজ ও সাশ্রয়ী অর্থায়নের সুযোগ বাড়াতে যৌথ উদ্যোগ নিয়েছে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এবং এসএমই ফাউন্ডেশন। এ লক্ষ্যে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে দুটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

গত বুধবার (১৬ এপ্রিল) রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব ও এসএমই ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান।


বিজ্ঞাপন


চুক্তিতে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস এবং এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় দেশের উৎপাদনশীল এসএমই খাত, বিভিন্ন ব্যবসায়িক ক্লাস্টার এবং নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়া হবে। পাশাপাশি কৃষিনির্ভর শিল্প ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে স্বল্প সুদে বিনিয়োগের মাধ্যমে অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

এসএমই ফাউন্ডেশনের ক্রেডিট হোলসেলিং কর্মসূচির অধীনে ঋণের সুদের হার ৮ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এছাড়া জাইকা অর্থায়িত ফুড ভ্যালু চেইন ইমপ্রুভমেন্ট প্রজেক্ট (এফভিসিআইপি)-এর আওতায় ঋণের সুদের হার রাখা হয়েছে ৯ শতাংশ।

অনুষ্ঠানে আইপিডিসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও ভারপ্রাপ্ত এসএমই প্রধান আশিক হোসাইন এবং অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আদনান ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য নাসরীন ফাতেমা আউয়াল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার এবং উপ-মহাব্যবস্থাপক সুমন চন্দ্র সাহাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।


বিজ্ঞাপন


সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে এসএমই খাতে অর্থায়নের সুযোগ আরও বিস্তৃত হবে এবং বিশেষ করে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়বে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

টিএই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর