রোববার, ৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কর ও কাস্টমস বিভাগে ২৮ অতিরিক্ত কমিশনারের পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪২ পিএম

শেয়ার করুন:

NBR
জাতীয় রাজস্ব বোর্ড। ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর ও কাস্টমস বিভাগে ২৮ জন অতিরিক্ত কমিশনারকে পদোন্নতি দিয়ে কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এনবিআরের সূত্রে এ তথ্য জানা যায়। এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পৃথক দুটি আদেশ জারি করেছে। গত বৃহস্পতিবার জারি করা ওই আদেশে পদায়নের জন্য এনবিআরকে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।


বিজ্ঞাপন


পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে আয়কর বিভাগ থেকে ১৬ জন এবং শুল্ক ও আবগারি বিভাগ থেকে ১২ জন রয়েছেন।

আয়কর বিভাগ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— মো. মোস্তাফিজুর রহমান, মুন্সী হারুনর রশিদ, শেখ মো. মনিরুজ্জামান, মুহাম্মদ আমিনুর রহমান, মো. আবু সাঈদ সোহেল, ড. লুৎফুন্নাহার বেগম, মোহাম্মদ আবদুর রকিব, সৈয়দ মহিদুল হাসান, মো. মাসুদুর রহমান মাসুদ, রুনা লায়লা, সেলিনা সুলতানা, মোসাম্মৎ সাহেনা আক্তার, মো. নজরুল আলম চৌধুরী, মু. মহিতুর রহমান, মোহাম্মদ ওয়াহিদ উল্লাহ খান এবং ফরিদ আহমেদ।

অন্যদিকে শুল্ক ও আবগারি বিভাগ থেকে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন— মো. মাহফুজুল হক ভূঁঞা, মোহাম্মদ মাহমুদুল হাসান, ড. আবু নূর রাশেদ আহম্মেদ, মোহাম্মদ শফি উদ্দিন, মিয়া মো. আবু ওবায়দা, মো. বশীর আহমেদ, মোহাম্মদ হাসমত আলী, কাজী ফরিদ উদ্দিন, মোহা. মসিউর রহমান, শামীমা আক্তার, মো. খায়রুল কবির মিয়া এবং মু. রইচ উদ্দিন খান।

পদোন্নতির পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত নতুন দায়িত্বে পদায়নের প্রক্রিয়া সম্পন্ন করবে এনবিআর।


বিজ্ঞাপন


এমআর/জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর