শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ঢাকা

‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহসহ একাধিক দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা’

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পিএম

শেয়ার করুন:

‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহসহ একাধিক দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা’
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করাসহ একাধিক দাবি জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। 


বিজ্ঞাপন


অর্থমন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিশেষ করে ইরান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট জ্বালানি সংকট দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি করেছে। এ অবস্থায় ব্যবসায়ীরা জ্বালানির স্থিতিশীল সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন: তেল নিয়ে ‘লুকোচুরি’ ঠেকাতে সরবরাহ ও বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের দাবি

তিনি বলেন, বিদেশি বিনিয়োগ আকর্ষণে ই-ভিসা চালুর দাবি তুলেছেন উদ্যোক্তারা। তারা চান, বিমানবন্দরে ঝামেলা ছাড়াই বিদেশি ভ্রমণকারী ও বিনিয়োগকারীরা সহজে বাংলাদেশে প্রবেশ করতে পারেন।

এ ছাড়া ব্যাংক ঋণের সুদহার কমানো, জাতীয় রাজস্ব বোর্ডের কাঠামোগত সংস্কার এবং নির্দিষ্ট গোষ্ঠীর ওপর করের চাপ না বাড়িয়ে করের আওতা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন ব্যবসায়ীরা।


বিজ্ঞাপন


তিনি আরও বলেন, মাঝারি উদ্যোক্তাদের রপ্তানিতে উৎসাহিত করতে লাইসেন্স প্রাপ্তির প্রক্রিয়া সহজ করার পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রমে গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালুর দাবিও জানিয়েছেন তারা।

এএইচ/এআরএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর