রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্যাংক লেনদেনে নতুন সময় ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:১৯ পিএম

শেয়ার করুন:

ব্যাংক লেনদেনে নতুন সময় ঘোষণা 
ব্যাংক লেনদেনে নতুন সময় ঘোষণা। ছবি: ইন্টারনেট

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের নতুন সময় ঘোষণা করা হয়েছে। আগামীকাল রোববার থেকে ব্যাংকে লেনদেন চলবে বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত।  

শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দাপ্তরিক কাজে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত। স্বাভাবিক সময়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লেনদেন এবং দাপ্তরিক কাজের জন্য ৬টা পর্যন্ত ব্যাংক খোলা রাখা হয়।

গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সেখানে ব্যাংকিং কার্যক্রমের সময় কমানোর পাশাপাশি দোকানপাট, বিপণিবিতানহ ব্যবসা প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টায় বন্ধের সিদ্ধান্ত হয়।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে জ্বালানি সংকটে পড়েছে প্রায় পুরো বিশ্ব। বাংলাদেশও জ্বালানি তেল পেতে দীর্ঘ লাইনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে।

এর মধ্যেই দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে তেল মজুদের খবর আসছে। সরকার মজুদদারি ঠেকাতে অভিযান চালাচ্ছে।

যুদ্ধের অস্থিরতার মধ্যে মধ্যপ্রাচ্য ছাড়াও অন্য উৎস থেকে জ্বালানি সংগ্রহের চেষ্টাও করছে সরকার। সঙ্গে চলছে জ্বালানি সাশ্রয়ের চেষ্টা। সরকারি ব্যয় কমানোর উদ্যোগও নিচ্ছে সরকার।

এআরএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর