বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ঢাকা

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড নিযুক্ত হলেন নালিনী

ঢাকা মেইল ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৫৪ পিএম

শেয়ার করুন:

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশনের গ্লোবাল হেড নিযুক্ত হলেন নালিনী

স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন-এর গ্লোবাল হেড হিসেবে নিয়োগ পেয়েছেন নালিনী তারাকেশ্বর। স্ট্যান্ডার্ড চার্টার্ডের করপোরেট ফিলানথ্রোপির প্রধান হিসেবেও কাজ করবেন তিনি। নালিনী তারাকেশ্বর এ বিষয়ে ২০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন। এর আগে তিনি ইউবিএস অপ্টিমাস ফাউন্ডেশন-এর ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর করপোরেট ফিলানথ্রোপি এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন-এর সামগ্রিক কৌশল ও এর বৈশ্বিক প্রভাব সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করবেন। তার মাঝে উল্লেখযোগ্য হলো তরুণদের জন্য নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ও উদ্যোক্তা হওয়ার পথে প্রতিবন্ধকতা দূর করা।


বিজ্ঞাপন


উল্লেখ্য, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর তথ্যমতে, ২০২৫ সালে বিশ্বে যুব বেকারত্বের হার বেড়ে ১২.৪ শতাংশে পৌঁছেছে, যা ২০২৪ সালে ছিল ১২.৩ শতাংশ। বিশ্বব্যাপী প্রায় ২৬ কোটি তরুণ শিক্ষা, কর্মসংস্থান বা প্রশিক্ষণের বাইরে রয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন সুবিধাবঞ্চিত তরুণরা। তারাকেশ্বর-এর নেতৃত্বে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন, তরুণদের জন্য মানসম্মত কর্মসংস্থান ও প্রয়োজনীয় সুযোগ বাড়ানোর লক্ষ্যে এগিয়ে যাবে।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড-এর চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যালেন্ট অফিসার এবং ফাউন্ডেশনের ট্রাস্টি তানুজ কাপিলাশ্রামী বলেন, তরুণরা ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমাদের ফাউন্ডেশন এ পর্যন্ত ১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে সহায়তা করেছে এবং ৭ লাখের বেশি মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলেছে। আমরা আমাদের বৈশ্বিক সংযোগ কাজে লাগিয়ে আরও বড় পরিবর্তন আনতে চাই। এ ক্ষেত্রে নালিনী তারাকেশ্বর-এর অভিজ্ঞতা আমাদের জন্য বড় অনুঘটক হিসেবে কাজ করবে।

নালিনী তারাকেশ্বর বলেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড একটি শক্তিশালী বৈশ্বিক ব্যাংক। স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন ইতোমধ্যে সুবিধাবঞ্চিত তরুণ ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে অবদান রেখেছে। আমাদের এই সাফল্যকে আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এই গুরুত্বপূর্ণ সময়ে ফাউন্ডেশনে যোগ দিতে পেরে আমি গর্বিত।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর