রোববার, ৩১ মে, ২০২৬, ঢাকা

বিশেষ নিলামে স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে সরকার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১১:০৯ পিএম

শেয়ার করুন:

বিশেষ নিলামে স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে সরকার
বিশেষ নিলামে স্বল্পমেয়াদি ঋণ নিচ্ছে সরকার।

ব্যাংকিং খাতে অতিরিক্ত তারল্যের প্রেক্ষাপটে স্বল্পমেয়াদি অর্থ সংগ্রহে বিশেষ নিলামের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৯১ দিনের ট্রেজারি বিলের মাধ্যমে প্রায় ৫ হাজার কোটি টাকা সংগ্রহ করে তা সরকারের চাহিদা মেটাতে ব্যবহার করা হবে। আগামী ১ এপ্রিল এই নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা যায়, বর্তমানে ব্যাংকিং ব্যবস্থায় তারল্য পরিস্থিতি বেশ স্বস্তিদায়ক। এরই ধারাবাহিকতায় গত রোববার ব্যাংকগুলো স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (রিভার্স রেপো) ব্যবস্থার আওতায় প্রায় সাড়ে ১১ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকে জমা রাখে। তবে এ ব্যবস্থায় ব্যাংকগুলো এক দিনের বেশি অর্থ রাখতে পারে না।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের এক শীর্ষ কর্মকর্তা বলেন, অর্থবছরের শেষ দিকে সাধারণত সরকারের ব্যয়ের চাপ বাড়ে। এই সময় বাজারে সুদের হার তুলনামূলক কম থাকায় ব্যাংক থেকে স্বল্প খরচে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে সরকার স্বল্পমেয়াদি এই ঋণ নিচ্ছে।

আরও পড়ুন: জ্বালানি সংকট মোকাবিলায় ঋণ খুঁজছে সরকার

তিনি আরও জানান, এটি কোনো আর্থিক সংকটের কারণে নেওয়া পদক্ষেপ নয়; বরং ব্যাংকিং খাতে জমে থাকা অতিরিক্ত তারল্য ব্যবস্থাপনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থনীতিবিদদের মতে, প্রবাসী আয় বৃদ্ধির পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেসরকারি খাতে বিনিয়োগ কিছুটা ধীরগতির হওয়ায় ব্যাংকগুলোর হাতে অব্যবহৃত অর্থের পরিমাণ বেড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবেও বিনিয়োগে কিছুটা সতর্কতা দেখা যাচ্ছে।


বিজ্ঞাপন


সূত্র আরও জানায়, অর্থবছরের শেষ নাগাদ প্রত্যাশিত অনুদান ও বৈদেশিক অর্থপ্রবাহ এলে এই স্বল্পমেয়াদি ঋণ পরিশোধে তেমন কোনো চাপ তৈরি হবে না। ফলে একদিকে সরকারের অর্থের প্রয়োজন মেটানো সম্ভব হবে, অন্যদিকে ব্যাংকিং খাতের অতিরিক্ত তারল্যও নিয়ন্ত্রণে আসবে।

টিএই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর