শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিচ্ছে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১২:২৩ পিএম

শেয়ার করুন:

দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিচ্ছে সরকার
ইরান যুদ্ধ শুরুর পর থেকে বাংলাদেশের প্রতিটি পাম্পে জ্বালানি তেল কিনতে গাড়ির দীর্ঘ সারি তৈরি হচ্ছে।

জ্বালানি তেলের ব্যবস্থাপনা কার্যক্রম আরো কার্যকরভাবে তদারকি ও সমন্বয় করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শনিবার (২৮ মার্চ) মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে।


বিজ্ঞাপন


সিদ্ধান্ত অনুযায়ী, দেশের প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হবে। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) ট্যাগ অফিসার নিয়োগ করবে। এই দুই মহানগরের বাইরে বিভাগীয় ও জেলা পর্যায়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা তাদের অধিক্ষেত্রাধীন প্রতিটি পেট্রোল পাম্পের জন্য ট্যাগ অফিসার নিয়োগ দেবেন।

ট্যাগ অফিসাররা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বিপিসি নির্ধারিত নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করবেন এবং প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাবেন।

এ লক্ষ্যে প্রতিটি পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দিয়ে প্রয়োজনীয় তথ্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে পাঠাতে সংশ্লিষ্ট সব দফতর ও সংস্থাকে অনুরোধ করা হয়েছে।

এমআর/এমআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর