শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ঢাকা

রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রফতানি বন্ধ করছে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ১১:০২ এএম

শেয়ার করুন:

রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রপ্তানি বন্ধ করছে

রাশিয়া ১ এপ্রিল থেকে পেট্রোল রফতানি বন্ধ করতে পারে। দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখতে এ বিষয়ে খসড়া সিদ্ধান্ত তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্দার নোভাক শুক্রবার জ্বালানি মন্ত্রণালয়কে এই নির্দেশ দেন। সরকারি সংবাদমাধ্যম টাস জানিয়েছে, এই নিষেধাজ্ঞা ৩১ জুলাই পর্যন্ত চালু থাকতে পারে।


বিজ্ঞাপন


নোভাক বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর ফলে তেলের দাম ওঠানামা করছে।

তিনি আরও বলেন, বিদেশে রাশিয়ার জ্বালানির চাহিদা এখনো অনেক বেশি। তবে দেশের ভেতরে সরবরাহ ঠিক রাখাই এখন প্রধান লক্ষ্য।

রাশিয়া সরকার জানিয়েছে, দেশটিতে এখন তেল পরিশোধনের পরিমাণ গত বছরের মতোই আছে। তাই দেশের ভেতরে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হবে।


বিজ্ঞাপন


rusa

গত বছর রাশিয়ার কয়েকটি অঞ্চলে পেট্রোলের সংকট দেখা দিয়েছিল। ইউক্রেনের হামলায় কিছু তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছিল। তখন জ্বালানির চাহিদাও বেড়ে যায়।

এ কারণে জ্বালানির দাম নিয়ন্ত্রণে রাখতে রাশিয়া আগেও কয়েকবার পেট্রোল ও ডিজেল রপ্তানি বন্ধ করেছিল।

গত বছর রাশিয়া প্রায় ৫০ লাখ টন পেট্রোল রফতানি করেছে। প্রতিদিন গড়ে প্রায় ১ লাখ ১৭ হাজার ব্যারেল পেট্রোল রফতানি করা হয়েছে।

_এমএমএস

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর