সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ঢাকা

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন, দেশের পরিস্থিতি কী? 

ঢাকা মেইল ডেস্ক 
প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৯:৫৫ পিএম

শেয়ার করুন:

gold
একদিনে দুই দফা কমেছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে দুদিন আগেই বড় ব্যবধানে কমেছে স্বর্ণের দাম। এক দিনে ২ দশমিক ৩৬ শতাংশ পতন হয়েছে মূল্যবান এ ধাতুটির। বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট ‌‘গোল্ডপ্রাইস’ সবশেষ শুক্রবারের (২০ মার্চ) তথ্যে জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ১০৮ দশমিক ৮৩ ডলার কমে ৪ হাজার ৪৯৪ ডলারে নেমে এসেছে।
 
এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও। তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে।


বিজ্ঞাপন


সবশেষ গত বৃহস্পতিবার বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুটির দাম সাত হাজার ৬৯৮ টাকা কমানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।  

বৃহস্পতিবার বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকায় বেচাকেনা হচ্ছে।

ক.ম/ 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর