শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ঢাকা

বৃষ্টি উপেক্ষা করে নিউ মার্কেটে ক্রেতাদের ভিড়

মাহফুজুর রহমান
প্রকাশিত: ২০ মার্চ ২০২৬, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

বৃষ্টি উপেক্ষা করে নিউ মার্কেটে ক্রেতাদের ভিড়
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঈদের কেনাকাটায় ক্রেতা সমাগম। ছবি: ঢাকা মেইল

দিনভর বৃষ্টি। কখনো ঝিরঝিরে, কখনও ভারী বৃষ্টি। এমন পরিস্থিতির মধ্যেও রাজধানীর নিউ মার্কেটে থামেনি শেষ মুহূর্তের ঈদ কেনাকাটা। ঈদের আগের দিন হওয়ায় শুক্রবার (২০ মার্চ) সকাল থেকেই ক্রেতাদের উপস্থিতি বাড়তে থাকে। আর বিকেলের দিকে তা রূপ নেয় ভিড়ে। ভেজা রাস্তা, কাদা আর যানজট— সব বাধা উপেক্ষা করেই মানুষ ছুটে এসেছে ঈদের কেনাকাটা করতে।

বৃষ্টির কারণে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা ভোগান্তি হলেও ক্রেতাদের আগ্রহে কোনো ঘাটতি দেখা যায়নি। অনেকেই ছাতা কিংবা রেইনকোট ব্যবহার করে দোকান থেকে দোকানে ঘুরেছেন। কেউ আবার এসেছেন পরিবারসহ। 


বিজ্ঞাপন


নিউ মার্কেটের বিক্রেতা হাসিব জানান, বৃষ্টির কারণে দিনের প্রথম ভাগে ক্রেতা কম থাকলেও বিকেলের পর থেকেই হঠাৎ ভিড় বেড়ে যায়। ‘আজ শেষ দিন, তাই মানুষ ঝুঁকি নিয়েই বের হয়েছে। বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে।’ বলেন হাসিব। 

1000009115
বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঈদের কেনাকাটায় ক্রেতা সমাগম। ছবি: ঢাকা মেইল

 

ক্রেতা মাকসুদুল বলেন, ‘বৃষ্টি থাকলেও তো কেনাকাটা করতেই হবে। সময় নেই, কালই ঈদ। তাই একটু কষ্ট হলেও এসেছি।’


বিজ্ঞাপন


আরেকজন ক্রেতা ফরিদ বলেন, ‘অনেক জিনিস আগেই কেনা ছিল। কিন্তু কিছু বাকি থাকায় আজ আসতেই হয়েছে। বৃষ্টির কারণে ভিড় কম হবে ভেবেছিলাম। কিন্তু এসে দেখি উল্টো পরিস্থিতি।’

বৃষ্টির কারণে সড়কে যানজটও বেড়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় কম। ব্যবসায়ীরা বলছেন, ঈদের আগের এই দিনটিই তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই বৃষ্টিকেও তারা বড় বাধা হিসেবে দেখছেন না।

আবহাওয়ার প্রতিকূলতা সত্ত্বেও ঈদের আমেজে মুখর নিউ মার্কেট এলাকা। শেষ দিনের কেনাকাটায় ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই বিরাজ করছে ব্যস্ততা আর উৎসবের আনন্দ।

এম/ক.ম 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর