শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ঢাকা

আন্তর্জাতিক বাজারে ধস, এক ধাক্কায় বড় অংকে কমলো স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৯:৩৩ পিএম

শেয়ার করুন:

gold
আরেক দফা বড় পতন হয়েছে স্বর্ণের দামে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে বড় ধরনের ধস নেমেছে স্বর্ণের দামে। বুধবার (১৮ মার্চ) স্পট গোল্ডের মূল্য এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী মার্কিন ডলার এবং তেলের দামের ঊর্ধ্বগতির প্রভাবেই স্বর্ণের এই পতন ঘটেছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতির আশঙ্কা বেড়েছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, মার্কিন কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘ সময় ধরে সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে।


বিজ্ঞাপন


বুধবার যুক্তরাষ্ট্র সময় সকাল সোয়া ৯টার দিকে স্পট গোল্ডের দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৮৪৪ দশমিক ২০ ডলারে নেমে আসে। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসও ৩ দশমিক ২ শতাংশ কমে দাঁড়ায় ৪ হাজার ৮৪৫ দশমিক ৫০ ডলারে।

এদিকে, মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় অন্যান্য দেশের মুদ্রায় স্বর্ণ কেনা আরও ব্যয়বহুল হয়ে উঠেছে। ফলে বিনিয়োগকারীদের চাহিদা কমে গেছে, যা দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করেছে।
বিশ্লেষকদের মতে, সুদের হার বেশি থাকলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আগ্রহ কমে যায়। এর ফলে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়ে এবং দাম কমার প্রবণতা দেখা দেয়।
সব মিলিয়ে, বৈশ্বিক অর্থনৈতিক প্রভাব ও মুদ্রানীতির চাপের কারণে আপাতত স্বর্ণের বাজারে নিম্নমুখী ধারা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
 
এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর