শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬, ঢাকা

টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১০:৫৭ পিএম

শেয়ার করুন:

টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার
টিসিবির জন্য ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার। ফাইল ছবি

নিম্ন আয়ের পরিবারের জন্য ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহ অব্যাহত রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)–এর ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় ১ কোটি ৮০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মোট ব্যয় ধরা হয়েছে ৩০৫ কোটি ৫৬ লাখ ৮০ হাজার টাকা।

বুধবার (১১ মার্চ) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এ তেল কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৈঠকে স্থানীয় পর্যায়ে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে মোট ১ কোটি ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে প্রথম প্রস্তাবে পাঁচটি লটে চারটি প্রতিষ্ঠান মোট ১ কোটি লিটার তেল সরবরাহ করবে।

এ প্রস্তাব অনুযায়ী দুটি লট সরবরাহ করবে মজুমদার প্রোডাক্টস লিমিটেড। এ ছাড়া একটি করে লট সরবরাহ করবে মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং গ্রীণ অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি।

অন্য প্রস্তাবে চারটি লটে চারটি প্রতিষ্ঠান মোট ৮০ লাখ লিটার রাইস ব্রান তেল সরবরাহ করবে। এ ক্ষেত্রে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো হলো মজুমদার ব্রান অয়েল মিলস লিমিটেড, তামিম এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রীণ অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রি এবং প্রধান অয়েল মিলস লিমিটেড।

সরকারের এ উদ্যোগের ফলে টিসিবির ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারগুলো ভর্তুকি মূল্যে ভোজ্যতেল পাওয়ার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এমআর/এআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর