মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ঢাকা

আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১০:৫৩ এএম

শেয়ার করুন:

নভেম্বরে রফতানি আয় এসেছে ৪১১ কোটি ৯৭ লাখ ডলার
আকুর বিল পরিশোধের পর কমেছে রিজার্ভ

এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধের কারণে কমেছে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। রোববার (৮ মার্চ) বাংলাদেশ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধ করেছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের আকু এর আমদানি দায় পরিশোধ করা হয়েছে। এর ফলে বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলারে।

আঞ্চলিক আমদানির ক্ষেত্রে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কাসহ নয়টি সদস্য দেশের আর্থিক লেনদেন নিষ্পত্তি করে আকু পেমেন্ট গেটওয়ে। আকুভুক্ত দেশগুলোর সঙ্গে আমদানি লেনদেনের জন্য গৃহীত পণ্যের অর্থ সমপরিমাণ বিল পরিশোধ করে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংক। প্রতি দুই মাস অন্তর এ বিল পরিশোধ করা হয়।


বিজ্ঞাপন


এর আগে গত বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছিলেন, ব্যাংকের হিসাব অনুযায়ী ৫ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৪৮ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ হাজার ৭৬৪ দশমিক ৬৬ মিলিয়ন ডলার বা ৩০ দশমিক ৭৬ বিলিয়ন মার্কিন ডলার।

গত ৩ মার্চ পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলার। নিট রিজার্ভ গণনা করা হয় আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুসারে। মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করলে নিট বা প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

টিএই/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর