রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯ মার্চ ২০২৬, ১০:৪০ এএম

শেয়ার করুন:

দেশে স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা
স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বৈশ্বিক বাজারে উত্তেজনার মাঝেও দেশে আবারো কমল স্বর্ণের দাম। টানা দ্বিতীয়বার মূল্যবান ধাতুটির দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রতি ভরিতে দাম কমেছে ৩ হাজার ২৬৬ টাকা।

সোমবার (৯ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

নতুন হিসাবে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৭ টাকা। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ কিনতে খরচ পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত দুই সপ্তাহে টানা ছয় বার বেড়েছিল স্বর্ণের দাম। এরপর দুবার দাম কমেছে। চলতি বছরে এ পর্যন্ত দেশের বাজারে স্বর্ণের দাম ৩৮ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে দাম বাড়ানো হয়েছে ২৪ দফা, কমানো হয়েছে ১৪ দফা।

এমআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর