টানা ছয় দফা বাড়ানোর পর অবশেষে দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৯ হাজার ২১৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকা।
বুধবার (৪ মার্চ) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বিজ্ঞাপন
বাজুস বলছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্যহার নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: স্বর্ণ আল্লাহর নেয়ামত নাকি পরীক্ষা
নতুন দরে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৫৬ হাজার ২৫ টাকায়, ১৮ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৪৫৮ টাকায় এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৭৯ হাজার ১৫৯ টাকায়।ৎ
এর আগে সবশেষ মঙ্গলবার ভরিতে ৩ হাজার ৩২৪ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৭৭ হাজার ৪২৮ টাকা করা হয়েছিল। সে সময় ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৬৪ হাজার ৭৭৩ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২৬ হাজার ৯৮১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৮৫ হাজার ৭৪৯ টাকা।
বিজ্ঞাপন
বাজুসের তথ্যে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ৩৭ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৪ দফা দাম বেড়েছে, কমেছে ১৩ দফা। আর ২০২৫ সালে মোট ৯৩ বার সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বেড়েছিল, কমেছিল ২৯ বার।
স্বর্ণের পাশাপাশি কমেছে রুপার দামও। ভরিতে ৬৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেট রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৫৩২ টাকা। ২১ ক্যারেট ৬ হাজার ২৪০ টাকা, ১৮ ক্যারেট ৫ হাজার ৩৬৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হবে ৪ হাজার ২৪ টাকায়।
চলতি বছরে রুপার দাম ২২ দফা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ১৪ দফা বেড়েছে, কমেছে ৮ দফা। গত বছর ১৩ দফা সমন্বয়ের মধ্যে ১০ বার দাম বেড়েছিল, কমেছিল তিনবার।
এমআই

