মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ঢাকা

চেয়ারম্যানের নাম ভাঙিয়ে ভুয়া ইমেইলে প্রতারণা, সতর্ক করল এনবিআর 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ০৫:১৭ পিএম

শেয়ার করুন:

nbr
ফাইল ছবি

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নাম ব্যবহার করে ভুয়া ইমেইল আইডির মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ দাবি করছে। 

এ বিষয়টি বোর্ডের নজরে আসার পর তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।


বিজ্ঞাপন


মঙ্গলবার (৩ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতারক চক্রটি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করে মানুষকে আতঙ্কিত করছে। এ ঘটনায় ৩ মার্চ (মঙ্গলবার) শের-ই-বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নম্বর- ২৫৮।

জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের জনগণকে এ ধরনের ভুয়া ইমেইল ও প্রতারণামূলক যোগাযোগ সম্পর্কে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।

সন্দেহজনক কোনো বার্তা পেলে তা যাচাই না করে কোনো আর্থিক লেনদেন না করার আহ্বানও জানিয়েছে এনবিআর।


বিজ্ঞাপন


এমআর/এএইচ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর