শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৬, ১০:৪২ এএম

শেয়ার করুন:

র‍্যাঙ্কস পেট্রোলিয়ামের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শেল লুব্রিক্যান্টের বাংলাদেশের একমাত্র ম্যাক্রো ডিস্ট্রিবিউটর র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড তাদের ইন্ডাস্ট্রিয়াল এবং পাওয়ারপ্ল্যান্ট গ্রাহকদের সম্মানে ইফতার, দোয়া মাহফিল ও নৈশভোজের আয়োজন করেছে। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

র‍্যাঙ্কস পেট্রোলিয়াম লিমিটেড বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ ফিনিশড লুব্রিক্যান্ট আমদানিকারক প্রতিষ্ঠান। মানসম্মত সেবা ও আমদানিতে বিশেষ অবদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ধারাবাহিকভাবে দুইবার দেশের সর্বোচ্চ লুব্রিক্যান্ট আমদানিকারকের স্বীকৃতি অর্জন করেছে।


বিজ্ঞাপন


উল্লেখ্য, শেল (Shell) বিগত ১৯ বছর ধরে বিশ্বের এক নম্বর লুব্রিক্যান্ট সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। বিশ্বমানের প্রযুক্তি ও লুব্রিক্যান্টের মাধ্যমে র‍্যাঙ্কস পেট্রোলিয়াম দেশব্যাপী ইন্ডাস্ট্রিয়াল, পাওয়ারপ্ল্যান্ট এবং মোটরযান খাতের গ্রাহকদের চাহিদা পূরণ করে আসছে।

এজেড

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর