বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ঢাকা

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০১ মার্চ ২০২৬, ১০:২৮ এএম

শেয়ার করুন:

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু

ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর সঙ্গে যৌথভাবে মাস্টারকার্ড বাংলাদেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে প্রাইম ব্যাংক। ডিজিটাল লেনদেনে নিরাপত্তা, ব্যক্তিগত গোপনীয়তা ও ব্যবহারকারীর নিয়ন্ত্রণ আরও জোরদার করতে কার্ডটি উন্মোচন করা হয়েছে। শনিবার মাস্টারকার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
 
‘প্রাইম নাও’ মাস্টারকার্ডে কোনো কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকে না। ফলে কপি, স্কিমিং বা সরাসরি দেখে কার্ডের তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে না। দৃশ্যমান সংবেদনশীল তথ্য না থাকায় শোল্ডার সার্ফিং এবং প্রচলিত জালিয়াতির ঝুঁকিও কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয় যা দেশে পেমেন্ট নিরাপত্তায় নতুন উচ্চতা যোগ করেছে।

কার্ডের সব তথ্য ‘প্রাইম নাও’ অ্যাপে নিরাপদে সংরক্ষিত থাকে, যেখানে রয়েছে বহুস্তরীয় অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুরক্ষা। ফলে কার্ডহোল্ডাররা মোবাইল ফোন থেকেই অনলাইন লেনদেনের জন্য প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেখতে ও ব্যবহার করতে পারবেন। নতুন এই ডেবিট কার্ডে রয়েছে অ্যাপভিত্তিক পূর্ণ নিয়ন্ত্রণের সুবিধা–নিরাপদ কিউআর-ভিত্তিক অ্যাক্টিভেশন, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাক্সেস ব্যবস্থাপনা এবং ডিজিটাল রিইস্যু। এমনকি কার্ডটি হারিয়ে গেলেও এতে কোনো ব্যবহারযোগ্য তথ্য না থাকায় অননুমোদিতভাবে ব্যবহার করা সম্ভব নয়। এই কার্ডের মাধ্যমে দেশজুড়ে মাস্টারকার্ডের ১০ হাজারটির বেশি পার্টনার মার্চেন্টে সারা বছর নানা সুবিধা উপভোগ করা যাবে।


বিজ্ঞাপন


প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চোধুরী বলেন, ‘প্রাইম ব্যাংকের ৩০ বছরের পথচলা গড়ে উঠেছে আস্থা ও বিশ্বাসের ভিত্তিতে, আর আমাদের ভবিষ্যৎ এগিয়ে যাচ্ছে উদ্ভাবনের মাধ্যমে। বাংলাদেশের প্রথম ‘নম্বরলেস কার্ড’ চালুর মাধ্যমে আমরা প্রচলিত ধারার বাইরে এসে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছি।’

মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গ্রাহকরা এখন আরও বেশি গোপনীয়তা ও সহজ নিয়ন্ত্রণ চান।  আর নম্বরলেস প্রযুক্তি লেনদেনকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলে। এই নতুন প্রজন্মের উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসতে প্রাইম ব্যাংকের সঙ্গে অংশীদার হতে পেরে মাস্টারকার্ড আনন্দিত।

টিএই/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর