বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগে সরকারের পদক্ষেপ দুর্বল: সিপিডি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম

শেয়ার করুন:

cpd
ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের বক্তারা

সেন্টার ফর পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেন বলেছেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর নিয়োগের ক্ষেত্রে বর্তমান সরকার একটি দুর্বল ও অস্বচ্ছ পদক্ষেপ নিয়েছে।’

তার মতে, ‘এত গুরুত্বপূর্ণ একটি পদে নিয়োগের প্রক্রিয়া আরও শক্ত, গ্রহণযোগ্য ও স্বচ্ছ হওয়া উচিত ছিল।’


বিজ্ঞাপন


শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

সংবাদ সম্মেলনে বর্তমান সরকারের ১৮০ দিনের পরিকল্পনা, অর্থনৈতিক ও সামাজিক খাতে নীতি, ভাবনা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরা হয়।

ড. মোয়াজ্জেম বলেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদটি দেশের আর্থিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ ধরনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে সরকারের হাতে আরও দক্ষ ও যোগ্য ব্যক্তি বেছে নেওয়ার সুযোগ ছিল বলে তিনি মনে করেন। কিন্তু সেই সুযোগ যথাযথভাবে কাজে লাগানো হয়নি।

তিনি আরও বলেন, দেশের পুঁজিবাজারকে কার্যকর ও আস্থাশীল রাখতে হলে বর্তমান পরিস্থিতিতে আর্থিক খাতে আরও কঠোর তদারকি প্রয়োজন। নিয়ন্ত্রণ শিথিল করার আগে বাজার ব্যবস্থাপনায় জবাবদিহিতা ও সক্ষমতা নিশ্চিত করা জরুরি।


বিজ্ঞাপন


ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতার মানদণ্ড নির্ধারণ, স্বচ্ছ যাচাই-বাছাই প্রক্রিয়া এবং সাক্ষাৎকার ভিত্তিক বাছাই পদ্ধতি চালু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান সিপিডির এই গবেষণা পরিচালক। এতে করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জনআস্থা দুইই বাড়বে।

এএইচ/এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর