ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের উদ্যেগে বার্ষিক দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানের সিক্স সিজন হোটেল দোয়া ও ইফতারে মন্ত্রিপরিষদের একাধিক সদস্য, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এতে প্রতিষ্ঠানের অগ্রযাত্রায় অবদানের জন্য কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়েছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
এতে আরোও উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, এক্সপার্টস একাডেমি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. চৌধুরী মোহাম্মদ ওয়াসি উদ্দিনসহ ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হাসান রহমান সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমাদের দীর্ঘ পথচলা এবং আজকের এই সাফল্য সম্ভব হয়েছে সুদৃঢ় টিমওয়ার্কের কারণে। পাশাপাশি আমাদের বিনিয়োগকারী, নীতিনির্ধারক ও কর্মকর্তা-কর্মচারীদের অবিচল আস্থার কারণে। আমরা বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের শক্তি। আগামীতেও আমরা সেবার গুণগত মান অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে এবং অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে একইভাবে নিয়োজিত থাকতে চাই।
বিইউ/এআর

