শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

বাইশিমাসের পর্ষদ বাতিল করে দেলোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৭ পিএম

শেয়ার করুন:

বাইশিমাসের পর্ষদ বাতিল করে দেলোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ
বাইশিমাসের পর্ষদ বাতিল করে দেলোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ

বাণিজ্য সংগঠন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)-এর পরিচালনা পর্ষদ বাতিল করে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এই নিয়োগ কার্যকর করা হয়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ১৭ ধারা অনুযায়ী সংগঠনটির পরিচালনা পর্ষদ বাতিলপূর্বক সরকারের অনুমোদনক্রমে মোহাম্মদ দেলোয়ার হোসেনকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।

মন্ত্রণালয় জানায়, বাইশিমাস বাণিজ্য মন্ত্রণালয়ের লাইসেন্সপ্রাপ্ত একটি নিবন্ধিত বাণিজ্য সংগঠন। সংগঠনটির বর্তমান কমিটির মেয়াদ গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে শেষ হয়েছে। পাশাপাশি বর্তমান পর্ষদের সমন্বয়হীনতা এবং আইন অনুযায়ী সংগঠনটির কার্যক্রম ব্যবসা, শিল্প, বাণিজ্য ও সেবাখাতের স্বার্থে সঠিকভাবে পরিচালিত হচ্ছিল না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিয়োগ আদেশে বলা হয়েছে, প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন ১২০ দিনের মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করবেন। নির্বাচন শেষে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করতে। 

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর