বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

এনবিআরের গোয়েন্দা সেলে রদবদল, নতুন ডিজি আবদুর রকিব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ এএম

শেয়ার করুন:

NBR CIC DG Abdur Rakib
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেলের (সিআইসি) শীর্ষ পদে রদবদল এনেছে সরকার।

সিআইসির নতুন মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রকিবকে। যিনি এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনারের দায়িত্ব পালন করে আসছিলেন।


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৪ ফেব্রয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ওই প্রজ্ঞাপন অনুযায়ী,  আবদুর রকিবের পূর্বের পদে দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকার কর অঞ্চল-১৯ এর কমিশনার লুৎফুন্নাহার বেগমকে।

আর কর অঞ্চল-১৯ এর কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটের কর কমিশনার মোসাম্মাৎ সাহেনা আক্তারকে।


বিজ্ঞাপন


/এএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর