মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

নিলামে ৮৭ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৩ পিএম

শেয়ার করুন:

নিলামে ৮৭ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক
ডলার-কেন্দ্রীয় ব্যাংক। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংক একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৮৭ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ডলারগুলো কেনা হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়েছে।

চলতি ফেব্রুয়ারি মাসে মোট ডলার ক্রয়ের পরিমাণ দাড়িঁয়েছে ১ হাজার ৫৩৫ মিলিয়ন মার্কিন ডলার এবং ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ক্রয় করা হয়েছে ৫ হাজার ৪৬৮ দশমিক ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

সুত্র জানায়, টাকার বিপরীতে মার্কিন ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখা এবং রেমিট্যান্স ও রফতানি খাতকে পুনরুদ্ধার করার চলমান কৌশলের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক ডলারগুলো ক্রয় করেছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর