মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

২১ দিনে রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলার

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ পিএম

শেয়ার করুন:

২১ দিনে রেমিট্যান্স এসেছে দুই বিলিয়ন ডলার

দেশে চলতি ফেব্রুয়ারির মাসের ২১ দিনে ২৩০ কোটি ৮০ লাখ ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ২৮ হাজার ১৫৭ কোটি ৬০ লাখ টাকা। যা গত বছরের একই সময়ের চেয়ে ৩৯ কোটি ৫০ লাখ ডলার বা ৪ হাজার ৮১৯ কোটি টাকা বেশি। গত বছরের একই সময়ে এসেছিল ১৯১ কোটি ৩০ লাখ ডলার।

রোববার (২২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, চলতি মাস ফেব্রুয়ারির ২১ দিনে ২৩০৮ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৯১৩ মিলিয়ন মার্কিন ডলার। সে হিসাবে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মাসভিত্তিক প্রবৃদ্ধি ২০.৬ শতাংশ।


বিজ্ঞাপন


তাছাড়া জুলাই ২০২৫ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত ২১৭৪১ মিলিয়ন (২১৭৪ কোটি ১০ লাখ) মার্কিন ডলার এসেছে। এটি জুলাই ২০২৪ থেকে ২১ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত এসেছিল ১৭৮৭৫ মিলিয়ন (১৭৮৭ কোটি ৫০ লাখ ডলার) মার্কিন ডলার। সে হিসাবে চলতি ২০২৫–২৬ অর্থবছরে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবৃদ্ধি ২১.৬ শতাংশ।

গত জানুয়ারি মাসের পুরো সময়ে ৩.১৭ বিলিয়ন বা ৩১৭ কোটি ডলারের রেমিট্যান্স বা প্রবাসী আয় পাঠিয়েছেন বিভিন্ন দেশে বসবারত প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) এর পরিমাণ ৩৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

টিএই/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর