বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ঢাকা

রমজানের বাজারে বিগত সরকারের মতো আচরণ করব না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৪ পিএম

শেয়ার করুন:

রমজানের বাজারে বিগত সরকারের মতো আচরণ করব না: বাণিজ্যমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে সিন্ডিকেটের কারসারি প্রসঙ্গে বিএনপি সরকারের নতুন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, তার সরকার বিগত সরকারের মতো আচরণ করবে না। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। এ সময় প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন


রমজান এলে ‘সিন্ডিকেট’ শব্দটি বারবার ঘুরে আসে। বরাবর বিভিন্ন সরকারই সিন্ডিকেটের বিরুদ্ধে সোচ্চার ছিল। আপনি দায়িত্ব নিয়েছেন। আপনি আসলে কতটুকু সোচ্চার থাকবেন? একই ফলাফল আসবে কি না- জানতে চান এক সাংবাদিক। জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমি আপনাদেরকে সাউন্ড বাইট (ফাঁকা আওয়াজ) দেব না। ইনশাল্লাহ কাজ করে দেখাব। আমরা বিগত সরকারের মতো আচরণ করব না।

এই মুহূর্তে চ্যালেঞ্জ কী আছে বলে মনে হচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, রমজানটা পার করি। দোয়া করবেন যেন সরকার হিসেবে আমাদের ব্যবস্থাপনার জায়গায় মানুষের প্রত্যাশা মেটাতে আমরা সফল হতে পারি। সফল হওয়ার কোনো বিকল্প নেই।
 
সরকারের দায়িত্ব নেওয়ার পর সবচেয়ে বড় পরীক্ষা বলা যায় রোজাই শুরু হয়ে গেছে। এটিকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বাজার চলে বাজারের নিয়মে। বাজার স্থিতিশীল থাকবে যদি পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকে। যে পরিমাণ মজুদ আছে এবং বিশেষ করে রোজায় যেসব পণ্যের ভোগ বেড়ে যায়, সেগুলোর হিসাব আমরা দেখছি। তিনি বলেন, আমরা কমফোর্টেবল পজিশনে আছি।

সুতরাং আজ বা গতকাল যারা বাজার করেছেন বা করবেন, তারা সারা মাসের জন্য বাজার করবেন। এই যে হঠাৎ করে কনজাম্পশন পিক করে, রিটেইলে তার কিছুটা প্রভাব পড়ে। তবে এটি খুবই ক্ষণস্থায়ী।

ফ্যামিলি কার্ডের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের বিষয়টি যথাসময়ে আপনাদের জানাব। মাত্র তো আজই শুরু করলাম।


বিজ্ঞাপন


ক.ম/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর