শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ঢাকা

মোবাইল লেনদেনে নতুন সীমা কার্যকর আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৭ পিএম

শেয়ার করুন:

মোবাইল লেনদেনে নতুন সীমা কার্যকর আজ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চার দিনের জন্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) লেনদেনে নতুন সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুরু হওয়া এই সীমা ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত বহাল থাকবে। এ সময় বিকাশ, রকেট ও নগদসহ সব মোবাইল ব্যাংকিং গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্বাচনের সময় অবৈধ অর্থ লেনদেন ও অর্থ পাচার রোধ করতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নির্বাচনি তদারকির অংশ হিসেবে ব্যাংকগুলোকে সীমা অনুযায়ী লেনদেন পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো ব্যাংক তথ্য প্রদানে ভুল করলে অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমআর/ক.ম 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর