বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬, ঢাকা

১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২১ কোটি ৮৫ লাখ ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩২ পিএম

শেয়ার করুন:

dollar bangladesh bank
বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ডলার সংগ্রহ করে থাকে কেন্দ্রীয় ব্যাংক। ছবি- সংগৃহীত

দেশের ১৬ বাণিজ্যিক ব্যাংক থেকে আরও ২১ কোটি ৮৫ লাখ (২১৮.৫০ মিলিয়ন) মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (২ ফেব্রুয়ারি) এসব ডলার ক্রয় করা হয়।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ক্রয় করা প্রত্যেক ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা। ডলার কেনার ক্ষেত্রে কাট–অফ হারও ছিল ১২২ টাকা ৩০ পয়সা।


বিজ্ঞাপন


গত বৃহস্পতিবারও (২৯ জানুয়ারি) বাণিজ্যিক ব্যাংক থেকে ডলার কিনেছিল কেন্দ্রীয় ব্যাংক। ওইদিন পাঁচ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৫ কোটি ৫০ লাখ (৫৫ মিলিয়ন) মার্কিন ডলার কেনা হয়েছিল।

এরআগে গত ২০ জানুয়ারি দুই বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ ডলার, ১২ জানুয়ারি ১০ বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার, ৬ জানুয়ারি ১৪টি ব্যাংক থেকে ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছিল বাংলাদেশ ব্যাংক। এসব ডলারের বিনিময় হার ছিল ১২২ টাকা ৩০ পয়সা।

আর সর্বশেষ (আজ সোমবার) এসব ক্রয়ের ফলে শুধু চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই থেকে ফেব্রুয়ারির ২ তারিখ পর্যন্ত) মোট ক্রয়ের পরিমাণ হয়েছে ৪১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার, যা ৪.১৫ বিলিয়ন ডলারের বেশি।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘আজ আমরা ১৬টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১২২.৩০ টাকা কাট-অফ রেটে মোট ২১ কোটি ৮৫ লাখ মার্কিন ডলার ক্রয় করেছি। এরফলে ২০২৫–২৬ অর্থবছরে এ পর্যন্ত মোট ক্রয় হয়েছে ৪১৫ কোটি ২০ লাখ মার্কিন ডলার।’

টিএই/এএম

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর