রোববার, ২ আগস্ট, ২০২৬, ঢাকা

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর

নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে আট ঘণ্টার কর্মবিরতিতে নেমেছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা। 

শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মবিরতি বিকেল ৪টা পর্যন্ত চলবে।

কর্মবিরতির কারণে সকাল থেকেই বন্দরের কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। পণ্য ডেলিভারি নিতে আসা শতশত ট্রাক বন্দরের বিভিন্ন প্রবেশপথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকলেও কোনো গাড়িকেই ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ফলে কনটেইনার হ্যান্ডলিংসহ সব ধরনের পণ্য ওঠা-নামা সম্পূর্ণ বন্ধ রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রতিবাদ বা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিলে সংশ্লিষ্ট শ্রমিকদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে সেই হুঁশিয়ারি উপেক্ষা করেই কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।

বন্দর শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ আহার জানান, শনিবার সকাল থেকে শ্রমিক-কর্মচারীরা কাজে যোগ দেননি। বন্দরের সব ইকুইপমেন্ট বন্ধ থাকায় কনটেইনার হ্যান্ডলিং অপারেশন পুরোপুরি থেমে গেছে।

তিনি বলেন, শ্রমিকরা বন্দরের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।

আরেক শ্রমিক নেতা হুমায়ুন কবির বলেন, ধর্মঘট শতভাগ সফল হয়েছে। শ্রমিকরা কর্তৃপক্ষের অন্যায্য সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামীকাল রোববারও কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

এমআর/এএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর