মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ঢাকা

যুক্তরাষ্ট্র থেকে এসেছে আরও ৫৭ হাজার মেট্রিক টন গম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৬, ০১:২৮ পিএম

শেয়ার করুন:

যুক্তরাষ্ট্র থেকে এসেছে আরও ৫৭ হাজার মেট্রিক টন গম

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৫৭ হাজার ২০৩ মেট্রিক টন গম দেশে এসেছে। গমবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।

সোমবার (১৯ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় নগদ ক্রয় চুক্তি জি টু জি-২ অনুযায়ী ৫৭ হাজার ২০৩ টন গমবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে।


বিজ্ঞাপন


বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার টু সরকার ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চলমান রয়েছে। জি টু জি-২ চুক্তির আওতায় মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির পরিকল্পনা রয়েছে, যার এটি দ্বিতীয় চালান। এর আগে প্রথম চালানে ৫৬ হাজার ৮৯০ টন গম দেশে এসেছে।

খাদ্য মন্ত্রণালয় জানায়, জি টু জি-১ চুক্তির আওতায় এরইমধ্যে আরও ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।

এদিকে জাহাজে থাকা গমের নমুনা পরীক্ষার কার্যক্রম শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।


এএইচ/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর