ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনকে আবারও গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলাম।
পুলিশ জানায়, ধানমন্ডি, কাফরুল এবং সাভার থানায় দায়ের করা মামলায় রাসেল ও শামীমার বিরুদ্ধে দুই শতাধিক গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরমধ্যে ধানমন্ডি থানাতেই শতাধিক পরোয়ানা জারি আছে।
তবে রাসেল-শামীমাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। ধানমন্ডি থানার ওসি সাইফুল ইসলামও বিস্তারিত জানাতে পারেননি। তিনি বলেন, গ্রেফতারের বিষয়টি ডিবির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে।
ইভ্যালির আরেক গ্রাহকের করা মামলায় ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমা প্রথমবার রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার হয়েছিলেন। আট মাস কারাবাসের পর জামিন পেয়ে ২০২২ সালের ৬ এপ্রিল কারামুক্ত হয়েছিলেন শামীমা। তবে তার স্বামী রাসেল জামিনে ছাড়া পান ২০২৫ সালের ১৯ ডিসেম্বর।
এএম




