সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

শনিবার থেকে বাণিজ্য মেলায় যাবে বিআরটিসির বাস, কোন রুটে কত ভাড়া?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ০৬:১৮ পিএম

শেয়ার করুন:

শনিবার থেকে বাণিজ্য মেলায় যাবে বিআরটিসির বাস, কোন রুটে কত ভাড়া?
বাণিজ্য মেলার স্থল। ইনসেটে বিআরটিসির বাস

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার নতুন নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন- বিআরটিসির শাটল বাস সার্ভিস আগামী শনিবার (৩ জানুয়ারি) থেকে শুরু হবে। 

মেলার সমাপনী দিন পর্যন্ত ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন রুট থেকে এসব বাস চলাচল করবে।

বাণিজ্য মেলায় যাতায়াতকারী যাত্রীদের যাত্রা সহজ করতে এবার অনলাইন ও অফলাইন- উভয় পদ্ধতিতে টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে। নির্দিষ্ট কাউন্টারের পাশাপাশি বিআরটিসি www.brtc.gov.bd ওয়েবসাইট থেকেও অনলাইনে টিকিট সংগ্রহ করা যাবে।

বাণিজ্য মেলার উদ্দেশে কুড়িল, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), চাষাড়া (নারায়ণগঞ্জ), নরসিংদী এবং গাজীপুর (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির শাটল বাস চলাচল শুরু হবে। মেলা প্রাঙ্গণ থেকে সর্বশেষ ট্রিপ রাত ১১টায় ছেড়ে আসবে।

কোন রুটে কত ভাড়া

কুড়িল থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এছাড়া ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭০ টাকা, সাইনবোর্ড থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১০০ টাকা, চাষাড়া (নারায়ণগঞ্জ) থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১২০ টাকা, নরসিংদী থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত ১০০ টাকা এবং গাজীপুর থেকে (শিববাড়ি-ভোগড়া বাইপাস-মিরের বাজার এক্সপ্রেসওয়ে হয়ে) মেলা প্রাঙ্গণ পর্যন্ত ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও এক দিনের সাধারণ ছুটি ঘোষণার কারণে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

এএইচ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর