২০২৪-২০২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে বৈদেশিক মুদ্রা প্রেরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারো সিআইপি (বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি) সম্মাননা পেয়েছেন উল্কাসেমির সিইও ও প্রেসিডেন্ট মোহাম্মদ এনায়েতুর রহমান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী ক্যাটাগরিতে তাকে সিআইপি (এনআরবি) ২০২৬ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা দেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি।
বিজ্ঞাপন
_20251219_094502503.jpg)
গত ১৭ ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল তার হাতে এই সম্মাননা তুলে দেন।
উল্লেখ্য, দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভের একটি উল্লেখযোগ্য অংশ আসে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স থেকে। বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও এই রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (এনআরবি) নীতিমালা ২০১৮’ অনুযায়ী প্রতি বছর সিআইপি নির্বাচন করা হয়।
মোহাম্মদ এনায়েতুর রহমানের নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর সেমিকন্ডাক্টর চিপ ডিজাইনে কাজ করছে উল্কাসেমি। প্রতিষ্ঠানটি ২০৩০ সালের মধ্যে দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে মাল্টি-বিলিয়ন ডলারের বাজারে রূপান্তর এবং ৫ হাজার প্রকৌশলীর কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে।
বিজ্ঞাপন
এজেড

