বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫, ০৩:১৭ এএম

শেয়ার করুন:

Remitence
প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত। ছবি: সংগৃহীত

বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো বৈদেশিক মুদ্রার প্রবাহে চলতি অর্থবছরে শক্তিশালী প্রবৃদ্ধি বজায় রয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, নভেম্বর মাসের প্রথম ২৪ দিনে গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্সে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, ২৪ নভেম্বর রেমিট্যান্স এসেছে ৭৮ মিলিয়ন মার্কিন ডলার। পুরো মাসের (১-২৪ নভেম্বর) রেমিট্যান্স প্রবাহ দাঁড়িয়েছে ২ হাজার ৩৪৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের ১ হাজার ৮৩৭ মিলিয়ন ডলার থেকে প্রায় ২৭.৯ শতাংশ বেশি।


বিজ্ঞাপন


চলতি ২০২৫-২৬ অর্থবছরের (১ জুলাই ২০২৫ থেকে ২৪ নভেম্বর ২০২৫ পর্যন্ত) মোট রেমিট্যান্স প্রাপ্তি দাঁড়িয়েছে ১২ হাজার ৪৯৮ মিলিয়ন মার্কিন ডলার।

গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স ছিল ১০ হাজার ৭৭৪ মিলিয়ন ডলার। ফলে বর্তমান অর্থবছরে রেমিট্যান্স প্রবৃদ্ধি ১৬.০ শতাংশ।

আরও পড়ুন

প্রবাসী আয়ে চাঙা ভাব, রফতানিতে শঙ্কা

বিশেষজ্ঞদের মতে, ব্যাংকিং চ্যানেলে লেনদেন বৃদ্ধিতে সরকারি প্রণোদনা, হুন্ডির বিরুদ্ধে কঠোর নজরদারি এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে শ্রমবাজার সম্প্রসারণ রেমিট্যান্স বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখছে।


বিজ্ঞাপন


বাংলাদেশ ব্যাংক আশা করছে, চলতি অর্থবছরের বাকি সময়ে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সহায়তা করবে।

জেবি

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর