বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ঢাকা

ফরাসি বিনিয়োগ দেশে ইতিবাচক ভূমিকা রাখবে: বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৪:২২ পিএম

শেয়ার করুন:

ফরাসি বিনিয়োগ দেশে ইতিবাচক ভূমিকা রাখবে: বাণিজ্য উপদেষ্টা

ফরাসি বিনিয়োগে দেশে মূলধন প্রবাহ বাড়বে, যা অর্থনীতির জন্য ইতিবাচক হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, তুলনামূলকভাবে কম শ্রম খরচ ও উৎপাদন ব্যয় কম হওয়ায় ফরাসি ব্যবসায়ীদের জন্য এদেশে বিনিয়োগ লাভজনক হতে পারে।

আজ সোমবার (২৪ নভেম্বর) দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শারলের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে বাণিজ্য উপদেষ্টা এসব কথা বলেন।


বিজ্ঞাপন


বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগের আগ্রহ প্রকাশের জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, ফ্রান্স বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য অংশীদার। বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অংশীদারত্ব বাড়ানোর প্রচুর সম্ভাবনা আছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, ফ্রান্স সরকার বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বিকাশে কাজ করে আসছে। তার ধারাবাহিকতায়  ফ্রান্স বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়। বিশেষ করে বাংলাদেশের ওষুধ শিল্প ও আইসিটি খাতে তার দেশের বিনিয়োগ করতে চায় সরকার।


বিজ্ঞাপন


বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. আব্দুর রহিম খান এসময় উপস্থিত ছিলেন।

এমআর/এফএ

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর